ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার : আজাদ মজুমদার

এখন থেকে ভবিষ্যতে ভুল বা মিথ্যা সংবাদ প্রচার করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত যে সংবাদ সম্প্রতি প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কেউ যদি এখন থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদমাধ্যমগুলোকে ভুল খবর প্রকাশের জন্য পাঠকের কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছে।


এ সময় গুম ও নিখোঁজদের বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, র‍্যাবের গোয়েন্দা ইউনিট সবচেয়ে বেশি গুমে জড়িত ছিল। তাদের অনেক সদস্য ভালো পোস্টিং ও পদোন্নতির জন্য গুম-হত্যায় অংশ নিয়েছেন। প্রেস সচিব আরও জানান, “গুমের ভয়াবহতা বোঝাতে গণভবনে ‘হরর মিউজিয়াম’ তৈরি করা হবে।” এ ছাড়া নিখোঁজ তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑